বন বিভাগের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে এবার আন্দোলন জলপাইগুড়িতে

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : বন বিভাগের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে এবার আন্দোলনে নামল জলপাইগুড়ি ফরেস্ট ডিভিশন। আর তাদের সাথে যুক্ত হলো তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। তাদের দাবিগুলি হলো সম কাজে সম বেতন, বন দপ্তরের সমস্ত অস্থায়ী কর্মীদের প্যাকেজের অন্তর্ভুক্ত করতে হবে, গত বছরের পুজোর বোনাস অবিলম্বে তাদের দিতে হবে।

এছাড়াও তিন মাসের বকেয়া বেতন সহ অন্যান্য দাবি নিয়ে শুক্রবার আন্দোলনে নামে তারা। মাহুত, পাতাওয়ালা সহ বিভিন্ন পদে কর্মরত জলপাইগুড়িতে প্রায় 225 জন বনবিভাগের অস্থায়ী কর্মী রয়েছেন বলে জানা গেছে। আগামীতে তাদের দাবী পুরন না হলে পরিবারের সদস্যদের নিয়ে বনদপ্তরের সামনে অবস্থান আন্দোলনে বসবেন বলে সংগঠনের এক সদস্য রবীন্দ্রনাথ সরকার জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *