অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীদের ১৬দফা দাবিপত্র পেশ

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : পশ্চিমবঙ্গ গভর্মেন্ট পেনশনার্স আ্যসোসিয়েশন জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে এক গুচ্ছ দাবি জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হল সোমবার। এদিন জেলা শাসক দপ্তরে আ্যসোসিয়েশনের জেলা কমিটির সদস্যরা জমায়েত হয়, আ্যসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সব জায়গার সঙ্গে তাদের ১৬দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলোর মধ্যে মূলত রয়েছে জলপাইগুড়ির মতো বিভাগীয় শহরে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বীমা প্রকল্পে জলপাইগুড়ির বেশকিছু নার্সিংহোমকে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যদিকে ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পে-কমিশনের রায় বেরিয়েছে, কিন্তু বেশির চাকরিজীবী এবং যারা চাকরিতে নেই তারা এই সুযোগ থেকে বাদ পরেছেন।

এই বিষয়টি বিবেচনা করার দাবি করা হয়। পুজোর বোনাসের টাকা বাড়ানো দাবি তোলার পাশাপাশি , চিকিৎসা ক্ষেত্রে ক্যাশ লেস ১ লক্ষ টাকা বাড়িয়ে দুই লক্ষ টাকা করার দাবি করা হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীদের পরিচয় পত্র দেওয়ার দাবি তোলা হয় বলে জানালেন আ্যসোসিয়েশনের জেলা সম্পাদক বিপ্লব কুমার কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *