রাজ্যে খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়

আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের স্কুল,কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলছে স্কুল।
পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত “পাড়ায় শিক্ষালয়” এর ঘোষণা মুখ্যমন্ত্রীর।

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সোমবার নবান্ন থেকে সেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি খুলবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও। তবে কোভিড বিধি মেনেই খুলবে স্কুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *