সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ জুলাই ২০২২ :- বাইক বাহিনীর দৌরাত্ম্য রুখতে এবার উদ্যোগ নিলেন দুই পুলিশ আধিকারিক। নিজেরাই রাস্তার মুখে বসানো খুঁটির গোড়ায় সিমেন্ট দিয়ে শক্ত করার উদ্যোগ গ্রহণ করলেন শুক্রবার। উল্লেখ্য, রাজ্যের বেশ কিছু পুলিশ অফিসার এমন নিজেরাই হাত লাগিয়ে বিভিন্ন কাজ করেছেন ইতিপূর্বে বলে সূত্রের খবর। এবার এর সাক্ষী থাকল জলপাইগুড়ি শহর। এদিন তিস্তা উদ্যান সংলগ্ন জুবিলী পার্ক যেতে করলা নদীর বাঁধের মুখে বসানো রাস্তার বেঁকে যাওয়া খুঁটিগুলো সংস্কারের উদ্যোগ নেন এই দুই অফিসার। একজন সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা। অপরজন হাইওয়ে ট্রাফিক ওসি সুজিত মিত্র। এই পথে বাইক বাহিনী দ্রুত গতিতে এসে খুঁটিগুলো ভাঙার পাশাপাশি সেগুলো বাঁকিয়ে দিচ্ছেও বলে অভিযোগ। উল্লেখ্য, এই পথে বাইক চলাচল আগেই নিষিদ্ধ করা হয়েছে। সে অনুযায়ী রাস্তার মাঝে খুঁটি দিয়ে আটকে দেওয়া হয়েছিল। তবু বেশ কিছু বাইক জোর করে খুঁটির মাঝ দিয়ে চলাচল করছিল বলে অভিযোগ। তা রুখতে এবার নিজেরাই হাত লাগালেন এই দুই অফিসার। এই পথেই যেতে পরে জেলাশাসক দপ্তর ও হাইকোর্ট এর জাস্টিস বাংলো। ফলে স্বাভাবিকভাবেই এই পথে যেভাবে বাইক বাহিনী দ্রুত গতিতে ছুটে চলে তা বন্ধ করা একান্ত প্রয়োজন রয়েছে বলে জানান হাইওয়ে ট্রাফিক ওসি সুজিত মিত্র।
বাইট:- সুজিত মিত্র, হাইওয়ে ট্রাফিক ওসি।
